কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০১:২৩ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে র‌্যাব

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। পুরোনো ছবি
র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। পুরোনো ছবি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (১৬ জুন) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব ছায়াতদন্ত করছে। র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১৪ আসামিদের ধরতে কাজ শুরু করেছে।

সাংবাদিক হত্যা খুবই দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে সাংবাদিক নাদিমের ওপর হামলা হয়। পরে বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নাদিম বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন নাদিম। পথে নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে নাদিমের ওপর হামলা হয় বলে অভিযোগ উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১০

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১১

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১২

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৩

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৪

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৫

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১৬

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১৭

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১৮

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

১৯

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

২০
X