কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্টফোন কিনে ৫ লাখ টাকা পেলেন আলামিন

টাকা। ছবি : সংগৃহীত
টাকা। ছবি : সংগৃহীত

স্মার্টফোন কিনে ঈদ উপহার হিসেবে ৫ লাখ টাকা পেলেন এক ক্রেতা। ঈদুল আজহাকে ঘিরে শুরু হওয়া ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের আওতায় প্রথম দফায় ৫ বিজয়ীকে পুরস্কৃত করা হয়। ৫ লাখ টাকা ছাড়াও উপহার হিসেবে তাদের দেওয়া হয় মাল্টিডোর রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেট তারকা তামিম ইকবাল খান।

গত ৭ মে থেকে শুরু হয় দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমির ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন। ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইনের আওতায় মেগা পুরস্কার হিসেবে থাকছে নগদ ৫ লাখ টাকা, মাল্টিডোর রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনারসহ মোট ১০ কোটি টাকা সমমূল্যের উপহার। তারই ধারাবাহিকতায় প্রথম দফায় ৫ জন বিজয়ী জিতে নিলেন এ মেগা পুরস্কার।

ক্যাম্পেইনটিতে প্রথম পুরস্কার পেয়েছেন মো. আলামিন খান। তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকা। মোসা. আসমা আক্তার ও মো. আকাশ কাজী এই দুজন পেয়েছেন মাল্টিডোর রেফ্রিজারেটর। আকাশ হাওলাদার ও রানা তান্তি পেয়েছেন এয়ারকন্ডিশনার।

সম্প্রতি শাওমির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তামিম ইকবাল বলেন, ‘ঈদকে সামনে রেখে এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। দেশে চলমান অস্থিরতার মধ্যে এ ধরনের ক্যাম্পেইন সাধারণ মানুষের ভেতর আনন্দের বার্তা নিয়ে এসে ঈদের খুশি বাড়িয়ে দেয় বহুগুণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X