কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

যে চার কারণে স্টারলিংক নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে সরকার

স্টারলিংকের লোগো। ছবি : সংগৃহীত
স্টারলিংকের লোগো। ছবি : সংগৃহীত

বিশ্বের কাছে বাংলাদেশকে বিনিয়োগবান্ধব হিসেবে তুলে ধরতে দ্রুততম সময়ে স্টারলিংকের কার্যক্রম শুরু করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) এক সংবাদ সম্মেলনে এমনটা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব আহমদ। এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার স্টারলিংক চালু নিয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

স্টারলিংকের কার্যক্রম শুরু করা নিয়ে সরকার তড়িঘড়ি করে কেন সিদ্ধান্ত নিয়েছে এমন প্রশ্নের জবাবে ফয়েজ তৈয়্যব বলেন, মূলত চারটি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমটি হলো- গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানকালীন ইন্টারনেট বন্ধ হওয়ায় গ্লোবাল কমিউনিটিতে বিনিয়োগ সক্ষমতার যে চিত্র ভয়াবহ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেজন্য আমরা হাইস্পিড এবং হাইকোয়ালিটির ইন্টারনেটের টেকসই বিকল্প খুঁজেছিলাম। সে বিকল্প খুঁজতে গিয়েই স্টারলিংক নিয়ে আসা হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি যে, বাংলাদেশ বিনিয়োগবান্ধব। স্টারলিংক বাংলাদেশে এলে আরও বহু কোম্পানি আসবে। এরই মধ্যে আমরা তা দেখেছি। এনজিএসও অপারেটর হিসেবে কমপক্ষে চারটি কোম্পানি বাংলাদেশে আসার জন্য প্রস্তাব করেছে।

ফয়েজ তৈয়্যব বলেন, বাংলাদেশের যে ইন্টারনেট, এটি পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট। এই ইন্টারনেটের একটি বিকল্প কোয়ালিটি তৈরির দায় আমাদের ছিল। এছাড়া বাংলাদেশের যেসব ফ্রিল্যান্সার প্রতিনিয়ত ফরেন কোম্পানির সঙ্গে মিটিং করেন, মিটিংয়ের মাঝখানে তাদের ইন্টারনেট কানেকশন জুমটা বন্ধ হয়ে যায়। তারা ফরেন কাস্টমারের বেঁধে দেওয়া সময় মেনে চলতে পারেন না। এটি (স্টারলিংক) বাংলাদেশের ফ্রিল্যান্সার কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত জুলাইতে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানকালীন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সাররা। এ সময় ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ই-কমার্স ও এফ-কমার্স খাতে প্রতিদিন অন্তত ১২০ কোটি টাকা ক্ষতি হয়েছে। সে সময় ১৩ দিনে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছিল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X