কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কার কমিশনে দায়িত্ব পালন করে পারিশ্রমিক নেননি যারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাষ্ট্র পুনর্গঠনের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের গঠিত কয়েকটি সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা কোনো ধরনের পারিশ্রমিক নেননি। সরকার তাদের এই সেবার বিষয়টি ধন্যবাদের সঙ্গে স্মরণ করবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

অবৈতনিক ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করা কমিশন প্রধান এবং সদস্যদের একটি তালিকা গত ১৮ মে প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সেখানে বলা হয়, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং এ কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ কা ফিরোজ আহমেদ কোনো পারিশ্রমিক নেননি।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, শ্রম সংস্কার কমিশনের প্রধান বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, সংবিধান সংস্কার কমিশনের প্রধান রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রীয়াজ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অবৈতনিক ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেন।

এ ছাড়া পারিশ্রমিক নেননি শ্রম সংস্কার কমিশনের সদস্য বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, সংবিধান সংস্কার কমিশনের সদস্য বার-এট-ল ইমরান সিদ্দিকী ও এম মঈন আলম ফিরোজ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া, লেখক ও মানবাধিকার কর্মী মো. মুস্তাইন বিল্লাহ।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার তাদের এই সেবার ঘটনাটি ধন্যবাদের সঙ্গে স্মরণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১০

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১১

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১২

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৩

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৪

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৫

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৬

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৭

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৯

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

২০
X