কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৩:০২ পিএম
আপডেট : ২১ মে ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ছাড়া আর কোনো দেশের নাগরিকত্ব নেই : নিরাপত্তা উপদেষ্টা

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি : সংগৃহীত
রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশের নাগরিকত্ব নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন,

আমার একটাই নাগরিকত্ব সেটা হলো বাংলাদেশি নাগরিকত্ব। আমি দেশে আসার আগে কিছুদিন আমেরিকায় পরিবারের সঙ্গে থেকেছি। আমার আমেরিকান কোনো পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশের জাতীয়তা নাই। আমি আমেরিকায় থেকেছি বলে যদি বলা হয় আমি আমেরিকার নাগরিক তাহলে তারেক রহমানকেও সেই কথা বলতে হয়।

তিনি আরও বলেন,

আমি আবেদন করব আপনারা বুঝে শুনে কথা বলবেন। আমাকে যদি ঢিল নিক্ষেপ করেন সেই ঢিল কিন্তু অন্যের ওপরও পড়তে পারে। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না। আর পারলে প্রমাণ করেন। আমার একটা অধিকার আছে বাংলাদেশি নাগরিক হিসেবে। সেই অধিকারে যদি সম্মান না করে তাহলে দুঃখজনক। দয়া করে এসব বন্ধ করেন।

অন্যদিকে এ সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন,

মিয়ানমারের রাখাইন অঞ্চলকেন্দ্রিক মানবিক করিডোর নিয়ে কারও সঙ্গে কোনো কথা হয়নি।

তিনি বলেন বলেন,

আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, করিডোর নিয়ে আমাদের কারও সঙ্গে কোনো কথা হয়নি এবং এ বিষয়ে কারও সঙ্গে কোনো কথা হবে না। আগে করিডোর ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে, একটা ইমারজেন্সি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা।

খলিলুর রহমান বলেন,

আমরা এখান থেকে কাউকে সরাচ্ছি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে, যেহেতু আরাকানে সাহায্য সহযোগিতা অন্যান্য সাপ্লাইডোর দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই জাতিসংঘ আমাদের এইটুকু বলল, আপনারা আমাদের এইটুকু সহযোগিতা করেন যাতে আমরা সাহায্যগুলো এ জায়গা দিয়ে নিয়ে যেতে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X