কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যাদের পর্যটন ভিসার আবেদন বাতিল করবে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সন্তান জন্মদানের উদ্দেশ্যে পর্যটন ভিসার আবেদন করলে তা বাতিল করবে যুক্তরাষ্ট্র। এ ধরনের আবেদন বৈধ নয় বলে জানিয়েছে দেশটি।

শুক্রবার (২৩ মে) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, যদি যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তার মনে হয় যে, কারও ভ্রমণের প্রধান উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া এবং এর মাধ্যমে শিশুর জন্য সেখানকার নাগরিকত্ব অর্জন করা, তাহলে তারা সেই পর্যটন ভিসার আবেদন বাতিল করবেন। এ ধরনের আবেদন বৈধ নয়।

উল্লেখ্য, মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশুই স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পায়। এই সুযোগ কাজে লাগিয়ে অনেক বিদেশি নাগরিক পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদান করেন।

যদিও নির্বাচনের আগে এই বিধান বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলসহ একগুচ্ছ নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।

তবে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টায় নিম্ন আদালতগুলোয় বারবার হোঁচট খেয়ে পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।

ট্রাম্প এ-সংক্রান্ত নির্বাহী আদেশে সই করার পর তার আদেশের বিরুদ্ধে প্রথম মামলা করে অভিবাসীদের সংগঠন যুক্তরাষ্ট্রের সিভিল লিবার্টিজ ইউনিয়ন। এরপর দেশটির বিভিন্ন প্রদেশেও এই আদেশ বাধার মুখে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১০

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১১

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১২

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৩

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৪

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৫

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৬

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৭

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৮

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৯

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

২০
X