কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১১:২২ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কী বলেছেন, জানালেন প্রেস সচিব

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তিনি এক কথার মানুষ, তার প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটবে না।

শনিবার (২৪ মে) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ড. আলী রীয়াজ উপস্থিত ছিলেন।

এরপর রাত সাড়ে ১০টায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, প্রতিটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছে। তারা অনুরোধ করেছে, নির্বাচন শেষ না করে তিনি যেন পদত্যাগ না করেন।

নির্বাচন নিয়ে তিনটি দলের বিষয়ে প্রেস সচিব বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে এনসিপি ও জামায়াত দ্বিমত পোষণ করেনি। তবে বিএনপি ডিসেম্বরের মধ্যে চেয়েছে। সব দলই জানিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে। তার অধীনেই সবাই নির্বাচন চেয়েছে।

প্রধান উপদেষ্টা বিচারপ্রক্রিয়া এ মাসের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন এবং এ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। এনসিপি স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে। শেখ হাসিনার আমলের সব নির্বাচন বাতিল চেয়েছে। প্রধান উপদেষ্টা এ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি। সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ আছে। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের বিষয়ে বিএনপি প্রস্তাব দিয়েছে। তবে সরকার কিছু বলেনি।

এনসিপির দাবির বিষয়ে শফিকুল আলম বলেন, এনসিপি মনে করে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব না, তারা নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে বলেও জানান তিনি।

তিনটি দল সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। সে জায়গা থেকে সরকারের কাছ থেকে এ সুনির্দিষ্ট রোডম্যাপ আসলে কবে পাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনূস বারবার বলেছেন, ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এই জুনের ৩০ তারিখটা একটা সুনির্দিষ্ট ডেট। উনি বলছেন যে এর বাইরে যাবে না। উনি এক কথার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X