কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আদেশের কপি পেলে তারেকের ভিডিও অপসারণ : বিটিআরসি চেয়ারম্যান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের কপি হাতে পেলেই তারেকের ভিডিও অপসারণে কাজ শুরু হবে বলে দৈনিক কালবেলাকে জানিয়েছেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। তবে কপি পাওয়ার আগেই ‘হোমওয়ার্ক’ করে রাখা হচ্ছে বলেও জানান বিটিআরসি চেয়ারম্যান।

গত সোমবার (২৮ আগস্ট) তারেক রহমানের সব বক্তব্য অনলাইন থেকে সরানোর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে ওই আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের কাছে জানতে চাইলে আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, না। নির্দেশনার কোন কপি আমি এখনও পাইনি। নির্দেশনা পেলেই তো কাজ করবো। নির্দেশনা পেলেই আমরা সাথে সাথে কাজ করবো। প্রাথমিকভাবে আমরা আমাদের হোমওয়ার্ক করে রাখছি।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় বিএনপি’র তৎকালীন ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচার বা প্রকাশ নিষিদ্ধ করে প্রথম নির্দেশনা দেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে তারেক রহমানের বক্তব্য প্রচারিত হওয়ায় সেগুলো সরিয়ে ফেলার নির্দেশনা চেয়ে করা এক রিটের শুনানিতে বিটিআরসি’কে সেগুলো সরানোর নির্দেশনা দেন হাইকোর্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১০

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১১

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১২

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৩

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৪

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৬

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৭

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৮

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

২০
X