রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

৪০০ গরু কোরবানির কর্মসূচি স্থগিত করল জাহেদী ফাউন্ডেশন 

জাহীদ ফাউন্ডেশনের লোগো। ছবি : সংগৃহীত
জাহীদ ফাউন্ডেশনের লোগো। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৪০০ গরু কোরবানির কর্মসূচি স্থগিত করেছে জাহেদী ফাউন্ডেশন। সন্ত্রাসী হুমকির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৮ মে) রাজধানীর মহাখালীতে অবস্থিত সংস্থাটির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহেদী ফাউন্ডেশন প্রতি বছর ঝিনাইদহে অসচ্ছল পরিবারের মাঝে রমজান মাসে খাদ্যসামগ্রী এবং কোরবানির ঈদে মাংস বিতরণ করে আসছে। ফাউন্ডেশনের এ কর্মসূচি শুধু ঝিনাইদহেই নয়, বরং সারাদেশে প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এবছর রামজান মাসে প্রায় ৫০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া আগামী ঈদে মাংস বিতরণের জন্য ৪০০টি গরু কোরবানির উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে গরু কেনা ও স্থানীয় কসাইদের সঙ্গে চুক্তিও করা হয়েছে। কিন্তু কর্মসূচির প্রস্তুতি চলার সময় ২৭ মে দুপুরে ২৪/২৫টি মোটর সাইকেল যোগে প্রায় ৫০ জনের বেশী সন্ত্রাসী প্রস্তুতি স্থলে আসে। হকিস্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা মাংস বিতরণের নির্ধারিত স্থান ঝিনাইদহের কিংশুক ইট ভাটায় মহড়া দেয়। সেসময় ডেকোরেটরের কাজ বন্ধসহ এই কর্মসূচি না করতে হুমকি দিয়ে যায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে আপাতত মাংস বিতর কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে স্থানীয়দের প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X