কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শাহজালালে ই-গেট সম্প্রসারণে গুরুত্বারোপ

বিমানবন্দরের ই-গেট। ছবি : সংগৃহীত
বিমানবন্দরের ই-গেট। ছবি : সংগৃহীত

বিমানবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থাপনায় সময়োপযোগী প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে এক সঙ্গে কাজ করার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)।

বুধবার (২৮ মে) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে ডিআইপি মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়। রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়।

বেবিচক জানায়, বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান ১ ও ২ নম্বর টার্মিনালে স্থাপিত ই-গেটগুলোর কার্যকারিতা নিয়ে আলোচনা করেন তারা। তৃতীয় টার্মিনালেও ই-গেট স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যাত্রীসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে দুই সংস্থার প্রধান ই-গেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

এছাড়া কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা করতে যাচ্ছে। সেখানেও ই-গেট স্থাপনের বিষয়টি আলোচনায় উঠে আসে। সময়োপযোগী প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে পাসপোর্ট অধিদপ্তর ও বেবিচক একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

এ সময় বেবিচক ও ডিআইপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X