কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল সোকা বিশ্ববিদ্যালয়

ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (৩০ মে) সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয়টি। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে ভাষণও দেন।

এর আগে, এদিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় ছয়টি সমঝোতা স্মারক সই হয়।

প্রথম সমঝোতা স্মারক সই হয়েছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে। এই স্মারক জ্বালানি খাতের প্রকল্প বাস্তবায়ন করতে জেবিআইসি ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা জোরদার করবে।

দ্বিতীয় সমঝোতা স্মারক সই হয়েছে অনোডা এবং বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে। ওএনওডা একটি গ্যাস মিটার স্থাপন প্রকল্প বাস্তবায়ন করেছে এবং বিএসইজেডের কারখানায় গ্যাস মিটারের উৎপাদন ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা করছে।

তৃতীয় সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ নক্সিস কোং লিমিটেড এবং বাংলাদেশ এসইজেড লিমিটেড (বিএসইজেড) বিএসইজেডের মধ্যে।

বাংলাদেশে ব্যাটারিচালিত সাইকেল এবং ইলেকট্রিক মোটরসাইকেল তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে চতুর্থ সমঝোতা স্মারক সই হয়েছে গ্লেগিট ও মুসাসি সিমিতসু ইন্ডাস্ট্রি গ্লেফিট এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) সঙ্গে নিয়ে।

পঞ্চম সমঝোতা স্মারক সই হয়েছে সিফার কোর কো. লিমিটেডের সঙ্গে। যারা বাংলাদেশে তথ্য নিরাপত্তার সংশ্লিষ্ট একটি বড় প্রকল্প নিয়ে কাজ করছে। এই প্রকল্পটির লক্ষ্য বাংলাদেশকে একটি কোয়ান্টাম-প্রচলিত ডিজিটাল অর্থনীতি হিসেবে পরিণত করা।

ষষ্ঠ সমঝোতা স্মারক সই হয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এবং বিডার মধ্যে।

স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট সবাই অভিনন্দন জানান। পরে তিনি বলেন, এখন এগুলো বাস্তবায়ন করা আমাদের কাজ।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X