শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৬:৪১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাত প্রতিশ্রুতি পূরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ঐক্য পরিষদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ২০১৮ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া সাত দফা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সেপ্টেম্বরে মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। এরপর ছয় অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি।

সংগঠনের পক্ষে দাবিগুলোর মধ্যে রয়েছে, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, সমতলের অধিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ কার্যকরীকরণ, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন।

এসব দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছে সংগঠনটি। সম্প্রতি সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে দাবি পূরণে আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঐক্য পরিষদ।

সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দাবি আদায়ে আগামী ৮ সেপ্টেম্বর রাজশাহী ও খুলনা বিভাগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার গণঅনশন কর্মসূচি পালন করা হবে। ১৫ সেপ্টেম্বর একই কর্মসূচি ময়মনসিংহ ও রংপুর বিভাগে, ১৬ সেপ্টেম্বর সিলেট বিভাগে, ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম ও বরিশাল বিভাগে, ২৩ সেপ্টেম্বর ঢাকা বিভাগেও গণঅনশনের ডাক দেওয়া হয়েছে।

এ ছাড়া ২২ ও ২৩ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টা কেন্দ্রীয়ভাবে গণঅনশন ও গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনের সব স্তরের নেতাকর্মী ও অঙ্গ, সহযোগী সংগঠনের লোকজন অংশ নিবেন। কেন্দ্রীয় এই কর্মসূচির স্থান এখনো নির্ধারণ হয়নি।

দাবি আদায়ে চূড়ান্ত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ২টায় মহাসমাবেশ করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল বুধবার সমাবেশের অনুমতির জন্য গণপূর্ত মন্ত্রণালয় ও পুলিশ বিভাগকে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X