কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আগামী বছরের নভেম্বরেই এলডিসি উত্তরণের সিদ্ধান্ত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে আনুষ্ঠানিক উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতীকী ছবি
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে আনুষ্ঠানিক উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতীকী ছবি

২০২৬ সালের নভেম্বর মাসে স্বাভাবিক নিয়মে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে আনুষ্ঠানিক উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উত্তরণ-পরবর্তী সময়ে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ভবিষ্যতের কর্মপরিকল্পনাগুলো চিহ্নিত করে ইতোমধ্যে সহজ উত্তরণ কৌশল (এসটিএস) প্রণয়ন করা হয়েছে।

সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনায় এ সিদ্ধান্ত জানানো হয়। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৬ সালের নভেম্বর মাসে স্বাভাবিক নিয়মে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিক উত্তরণের।

তিনি বলেন, বাণিজ্যিক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লজিস্টিকস্ খাতের উন্নয়নসহ স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং বাণিজ্য সম্ভাবনাময় বিভিন্ন দেশ ও আঞ্চলিক অর্থনৈতিক জোটের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

জুলাই অভ্যুত্থানের পর থেকেই এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে বাংলাদেশের উত্তরণ নিয়ে দেশের ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এলডিসি সুবিধা হারানোর ফলে রপ্তানি খাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার কমে যাবে, যা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। বিশেষ করে তৈরি পোশাক, প্লাস্টিক ও চামড়াজাত পণ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি কৌশল নেওয়া হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১০

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১১

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১২

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৩

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৪

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৫

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৬

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৭

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৮

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৯

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

২০
X