কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আসছে আরেকটি নিম্নচাপ, জুনজুড়ে কেমন থাকবে আবহাওয়া 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

এপ্রিলের পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস মে। এবার সেই মাসেই পুরো দেশ বৃষ্টিতে ভিজেছে। চলতি জুন মাসেও লঘুচাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি জুনে তাপপ্রবাহ, বজ্রঝড় ও বন্যার শঙ্কার কথা জানায় সংস্থাটি। জুন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, এ মাসে দেশে ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। জুন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। পাশাপাশি এ মাসে দেশে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৮-৩৯.৯০ সে.) বয়ে যেতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুন মাসে ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, মে মাসের শেষভাগে এসে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে উঠে বাংলাদেশ হয়ে ভারতের আসাম, মেঘালয়ে গিয়ে দুর্বল হয়ে পড়ে। এর প্রভাবে কয়েক দিন ধরেই দেশে এবং ভারতের সীমান্তবর্তী অঙ্গরাজ্যগুলোতে অতিভারি বৃষ্টি হচ্ছে। এতে দেশের অভ্যন্তরে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X