কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

এমপিওভুক্তির ঘোষণা না হলে ঈদের পর কঠোর আন্দোলন  

আন্দোলনরত শিক্ষকরা। পুরোনো ছবি
আন্দোলনরত শিক্ষকরা। পুরোনো ছবি

সরকারি প্রতিশ্রুতি মোতাবেক দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ।

বুধবার (০৪ জুন) সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক পরিষদের উদ্যোগে এক জরুরি ভার্চুয়াল সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিঞা, সঞ্চালনা করেন সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক।

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, ঈদের পরে সপ্তাহের মধ্যে সরকার যদি এমপিওভুক্তির ব্যাপারে প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ না নেয় তাবে রাজনৈতিক দল, ছাত্রসমাজ, সুশীল সমাজ, অভিভাবকসহ জনসাধারণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সভায় শিক্ষক নেতারা অভিযোগ করেন, গত ১১ মার্চ শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছলেও আজ অবধি কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। এতে শিক্ষকরা চরমভাবে ক্ষুব্ধ। সেলিম মিঞা বলেন, ৭২৮ কোটি টাকা মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় বরাদ্দ থাকলেও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই। এটি পক্ষপাতদুষ্ট আচরণ এবং সরকারের বিমাতাসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ।

অধ্যক্ষ বিরুল ইসলাম বলেন, মে মাসের মধ্যে এমপিও কার্যক্রম শেষ করে জুলাই থেকে বেতন কার্যকর হওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনো নীতিনির্ধারক পর্যায়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেই। বহুবার ধরনা দিয়েও প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। অধ্যক্ষ নাজমুছ সাহাদাৎ আজাদী বলেন, শিক্ষকদের দুর্দশা যেন সরকারের চোখে পড়ে না। আমরা চূড়ান্তভাবে আশাবাদী, অন্তর্বর্তী সরকার সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করবে।

সভায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, মো. সাজ্জাদ হোসেন, মো. আব্দুস সালাম, মো. আবতাবুল আলম, মো. মিজানুর রহমান, বাকী বিল্লাহ, প্রধান শিক্ষক আবু বক্কর মো. এরশাদুল হক, মো. হাবিবুর রহমান ও সুপার মো. ফরহাদ হোসেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X