কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিশেষ বিসিএসে বয়সসীমা ৩৪ করার দাবি

পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসকদের জন্য আবেদনের বয়সসীমা ৩২ থেকে বাড়িয়ে ৩৪ বছর করাসহ চার দাবি জানিয়েছে ‘পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ’।

রোবাবার (১৫ জুন) বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবিগুলো তুলে ধরা হয়।

দাবিগুলো মধ্যে রয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের আবেদনের সময়সীমা বৃদ্ধি করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে কমপক্ষে তিন মাস সময় দেওয়া, প্রিলিমিনারিতে উত্তীর্ণ ইন্টার্ন চিকিৎসকদের অস্থায়ী বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) রেজিস্ট্রেশন কার্ড দিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, চূড়ান্তভাবে উত্তীর্ণদের চাকরিতে সুপারিশ করে পিএসসির অফিস আদেশ জারি এবং ইন্টার্নশিপ শেষ হওয়ার পর যোগদানের সুযোগ রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রজ্ঞাপন জারি করার দাবি।

এছাড়াও সব বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে ‘পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ’-এর মুখ্য সংগঠক মাহফুজুল হক চৌধুরী বলেন, ৪৬তম বিসিএস পর্যন্ত চিকিৎসকদের জন্য বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের বয়স দুই বছর বেশি ছিল। কিন্তু ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধা কোটা বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ন্যায্য অধিকারটিও বাতিল করা হয়েছে। এটি মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো একটি সমাধান।

তিনি বলেন, যে কোনো বিসিএস পরীক্ষার জন্য সাধারণত ন্যূনতম তিন মাস সময় দেওয়া হয়। কিন্তু ৪৮তম বিশেষ বিসিএসের ক্ষেত্রে মাত্র ৪০ দিন সময় দেওয়া হয়েছে, যা একজন পরীক্ষার্থীর প্রস্তুতির জন্য একেবারেই যথেষ্ট নয়। তিনি অবিলম্বে তাদের উত্থাপিত সব দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X