কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৯:০০ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার টিউলিপের তলবি নোটিশ ঢাকার ৫ ঠিকানায় টাঙালো দুদক

টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত
টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

প্রথম দফায় সাড়া না পেয়ে দ্বিতীয় বারের মতো দুদকে তলব করা হয়েছে শেখ হাসিনার বোন রেহানা সিদ্দিকীর মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে। এবার তলবী নোটিশ রাজধানীতে থাকা টিউলিপের ৫টি ঠিকানায় টাঙিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন সময়ে সম্পদ ক্রয় ও ট্যাক্স ফাইলে টিউলিপ সিদ্দিকী এসব ঠিকানা ব্যবহার করেছিলেন।

সোমবার (১৬ জুন) বিকেলে দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম এই নোটিশ প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দেয়। এর আগে গত রোববার এসব চিঠি দুদক থেকে ইস্যু করা হয়। চিঠিতে আগামী ২২ জুন তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে।

এদিন বিকেলে দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছিলেন, দুদকের চোখে টিউলিপ সিদ্দিকী একজন অভিযুক্ত। টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতিসহ তিনটি অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। মৎস্য খামার, ইনকাম ট্যাক্সে হঠাৎ করেই ১০ থেকে ৩০ ভরি স্বর্ণ বাড়াসহ নানা অসঙ্গতি পাওয়া গেছে তার বিরুদ্ধে।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, টিউলিপ সিদ্দিক যতই বলুক তিনি ব্রিটিশ নাগরিক। আমাদের কাগজপত্রে তিনি বাংলাদেশি নাগরিক। আমরা আমাদের নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। টিউলিপ যদি নির্দোষ হন তাহলে তার মন্ত্রিত্ব গেল কেন? তিনি কেন সরে গেলেন এবং তার আইনজীবী আমাদের কাছে কেন চিঠি লিখলেন?

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X