কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব দিচ্ছে পাকিস্তান

ইমরান হায়দারকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিযুক্ত করেছে পাকিস্তান। ছবি : কালবেলা
ইমরান হায়দারকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিযুক্ত করেছে পাকিস্তান। ছবি : কালবেলা

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ইমরান হায়দারকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিযুক্ত করেছে দেশটি।

কালবেলাকে এমনটা নিশ্চিত করেছে কুটনৈতিক সূত্র। মূলত ইমরান হায়দারকে নিযুক্ত করার নিয়োগটি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হিসেবে করা হয়েছে, যিনি গত মে মাসে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পর নিজ দেশে ফিরে গিয়েছিলেন।

হাইকমিশনার পরিবর্তনের পটভূমি :

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ গত ১১ মে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন। হঠাৎ তার ঢাকা ত্যাগ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে গত ৯ মে কক্সবাজার সফরকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে জরুরি তলব করে। কক্সবাজার সফরে তার সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু আজহার মাহমুদ এবং একজন বাংলাদেশি নারী, যিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক।

কক্সবাজারের হোটেল সি-পার্লে অবস্থানকালে হাইকমিশনারের সঙ্গে ওই নারীকে একাধিকবার দেখা গেছে জানা যায়। যদিও সেসময় জানতে চাইলে ওই নারী কালবেলার কাছে দাবি করেন, এটি ছিল কাকতালীয় সাক্ষাৎ এবং তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই। এদিকে সৈয়দ আহমেদ মারুফের কক্সবাজার সফর এবং সংশ্লিষ্ট ঘটনাগুলো পাকিস্তান সরকারের নজরে এলে তাকে নিজ দেশে তলব করে নিয়ে যাওয়া হয়।

যদিও পাকিস্তান হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, তবে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়, তিনি দুই সপ্তাহের ছুটিতে রয়েছেন। তবে ঘটনার এক মাস কেটে গেলেও বাংলাদেশে ফিরে আসেননি সৈয়দ আহমেদ মারুফ।

এই ঘটনার পর পাকিস্তান সরকার দ্রুত ইমরান হায়দারকে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় এমনটা জানা যায়।

জানা গেছে রাষ্ট্রদূত ইমরান হায়দার ১৯৯৬ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও প্রশাসনিক বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রদূত ইমরান হায়দার গত বছরের ২৫ মার্চ মিয়ানমার প্রজাতন্ত্রে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি তাজিকিস্তানে এবং ২০১৬-২০১৯ সাল পর্যন্ত তেহরানের পাকিস্তান দূতাবাসে মন্ত্রী/উপ-মিশন প্রধান (ডিএইচএম) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের নয়াদিল্লি (২০০৯-২০১২); আবুধাবি (২০০১-২০০৬); জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী মিশন, নিউইয়র্ক (১৯৯৮-১৯৯৯) মিশনেও কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X