কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৫:২১ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে অবস্থিত বাংলাদেশিদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়ছে উত্তেজনা। ইরানে ভয়ংকর পরিস্থিতির মধ্যে আছেন বাংলাদেশিরা। এসব বাংলাদেশিকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ ‍জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি জানান, ইরানে দুই হাজারের বেশি বাংলাদেশি আছেন। এর মধ্যে দূতাবাসসহ তেহরানে আছেন চারশজন।

সচিব জানান, সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেহরান ছাড়াও আশপাশের দেশের শহরগুলোতে খোঁজ-খবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

তিনি জানান, অচিরেই যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা না দেখলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠায় আহ্বান জানাচ্ছি। এ মুহূর্তে বাংলাদেশিরা ইরান ত্যাগ করা কঠিন। নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে হামলা শুরু করে। এ হামলায় পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করা হয়। জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে। এর মাধ্যমে দু’দেশের লড়াই আরও ভয়ংকর হয়ে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X