কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১০:৪৬ এএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ

শরীয়তপুরের  জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন। সংগৃহীত
শরীয়তপুরের  জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন। সংগৃহীত

এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন। এমন অবস্থায় তাকে ওএসডি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববারের (২২ জুন) মধ্যে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হতে পারে বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

শুক্রবার (২০ জুন) সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক অ্যাকাউন্টে ডিসির সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেন। একইসঙ্গে একটি টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করেন তিনি।

ওই পোস্টে দাবি করা হয়—জেলা প্রশাসক ভিডিও ও ছবিগুলো নিজেই ধারণ করেছেন এবং ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন। পরে বিয়ে না করে উল্টো তাকে হুমকি দেন বলেও অভিযোগ তোলা হয়।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক শার্টের বোতাম খোলা অবস্থায় এক নারীর সঙ্গে অসংযত রয়েছেন। অভিযোগ রয়েছে, ভিডিও কলের মাধ্যমে ওই নারীকে আপত্তিকর কিছু দেখানো হয়েছে।

প্রসঙ্গত মোহাম্মদ আশরাফ উদ্দিন গত এক দশকেরও বেশি সময় ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মরত ছিলেন। ০৫ অগাস্টের পর তিনি শরীয়তপুরের ডিসি নিয়োগ পান। বিসিএস প্রশাসন ক্যাডার ২৭ ব্যাচের কর্মকর্তা আশরাফের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১০

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৩

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৫

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৬

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৭

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৮

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

২০
X