কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে বিএনপির শ্রদ্ধা 

শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবরে দলটির নেতারা ফুলেল শ্রদ্ধা জানান। ছবি : কালবেলা
শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবরে দলটির নেতারা ফুলেল শ্রদ্ধা জানান। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দলটি। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবরে দলটির নেতারা এই ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শামা ওবায়েদ, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, কামরুজ্জামান রতন, নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকসহ দল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত নেতার রুহের মাগফিরাতে বিশেষ মোনাজাত করেন তারা।

এদিকে বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং দলপন্থি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১০

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১১

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১২

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৩

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৪

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৫

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৬

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৭

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৮

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

২০
X