কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএসআরএফ সভাপতি মাসউদুল, সাধারণ সম্পাদক বাদল

মাসউদুল হক এবং মোহাম্মদ উবায়দুল্লাহ বাদল। ছবি : কালবেলা
মাসউদুল হক এবং মোহাম্মদ উবায়দুল্লাহ বাদল। ছবি : কালবেলা

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নির্বাচনে মাসউদুল হক (ইউএনবি) সভাপতি এবং মোহাম্মদ উবায়দুল্লাহ বাদল (কালের কণ্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (২২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শেষে তাদের নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

সভাপতি পদে মাসউদুল হক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফসিহউদ্দিন মাহতাবকে ৭ ভোটে পরাজিত করেন। মাসউদুল পেয়েছেন ৭৭ ভোট, ফসিহউদ্দিন মাহতাব পেয়েছেন ৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মোহাম্মদ উবায়দুল্লাহ বাদল ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী আজাদ মাসুম পেয়েছেন ৪৯ ভোট এবং অপর প্রার্থী আকতার হোসেন পেয়েছেন ৪১ ভোট। সহ-সভাপতি পদে মাইনুল হাসান পিন্নু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শফিউল্লাহ সুমন পেয়েছেন ৭৩ ভোট।

এছাড়াও, সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদ আকাশ ৮১ ভোট পেয়ে এবং অর্থ সম্পাদক পদে এমএইচ রবিন ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক পদে গৌতম চন্দ্র ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফারুক আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আটজন। তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন আজকালের খবরে প্রধান প্রতিবেদক মো. রবিউল ইসলাম, খোলা কাগজের বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন, রাইজিং বিডির সিনিয়র রিপোর্টার আসাদ আল মাহমুদ, যুগান্তরের বিশেষ প্রতিনিধি মতিন আব্দুল্লাহ, আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেন, মাইটিভির রাকিব হাসান, শফিকুল ইসলাম ও রেজাউর রহিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X