কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০২ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢোকা যাচ্ছে না বিডিনিউজে

ঢোকা যাচ্ছে না বিডিনিউজে

ঢোকা যাচ্ছে না অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে। শুক্রবার দুপুরের পর থেকে বিকেল পৌনে ৫টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওয়েবসাইটটিতে ঢোকা যায়নি। সাইটটি ব্রাউজ করতে গেলে সেখানে কোনো কনটেন্ট দেখা যাচ্ছে না, পুরোটা ফাঁকা দেখাচ্ছে। নিচে শুধু ‘প্রধান সম্পাদক ও প্রকাশক : তৌফিক ইমরোজ খালিদী’ লেখাটি আসে। আবার কেউ কেউ সাইটটিতে প্রবেশ করতে গেলে ‘Sorry, you have been blocked’ লেখাটি আসে।

এ ব্যাপারে বিডিনিউজের একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিজেরাও দুপুরের পর থেকে সাইটে ঢুকতে পারছেন না। কি হয়েছে তাও তারা বুঝতে পারছেন না।

বিডিনিউজের এক জ্যেষ্ঠ সাংবাদিক কালবেলাকে বলেন, ‘দুপুরের পর থেকে আমিও সাইটে ঢুকতে পারছি না। সাইবার অ্যাটাক কিনা আমরা এখনই তা নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি নিয়ে আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে।’

এদিকে, দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক সাংবাদিককে বিডিনিউজে ঢুকতে না পারার বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিতে দেখা গেছে। অনেকে সাইটটি দেখতে না পাওয়ায় শঙ্কা প্রকাশ করেন। কোনো কোনো সাংবাদিক সাইবার আক্রমণের শঙ্কাও প্রকাশ করেছেন।

কামাল আহমেদের ফেসবুক স্ট্যাটাস।

যুক্তরাজ্য প্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘পুরো সাইট ফাঁকা করে দেওয়া হলো কেন? বাংলা ও ইংরেজি দুই সাইটেরই একই অবস্থা। কী প্রকাশ করেছিল তারা?’

মুক্তাদির রশিদ রোমিও’র টুইট।

নিউ এজ পত্রিকার সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও এক টুইটে লিখেছেন, বিডিনিউজ সাইবার আক্রমণের শিকার হয়েছে। আজ সকাল থেকেই সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X