কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এখন থেকে দেশি প্রতিষ্ঠানের মতোই ঋণ পাবে বিদেশি কোম্পানি

বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও বিএমআরই কার্যক্রমে বহুজাতিক ও বিদেশি কোম্পানিগুলোর জন্য টাকায় ঋণ নেওয়ার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে এ ধরনের কোম্পানিগুলো দেশীয় বেসরকারি কোম্পানির মতো একই হারে টাকায় ঋণ নিতে পারবে। তবে এ ঋণ কোনোভাবেই কোম্পানির সম্পদ মূল্যের তুলনায় বেশি হতে পারবে না।

গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে তিন বছর বা তার বেশি সময় ধরে উৎপাদন বা সেবা খাতে ব্যবসা করছে- এমন বিদেশি মালিকানাধীন বা নিয়ন্ত্রিত কোম্পানিগুলো এখন থেকে দেশি প্রতিষ্ঠানের মতোই স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মেয়াদি ঋণ নিতে পারবে।

আগে এসব কোম্পানির ক্ষেত্রে ঋণ নেওয়ার জন্য ইকুইটি ও ঋণের অনুপাত ছিল ৬০:৪০। অর্থাৎ ৬০ টাকার সম্পদের বিপরিতে কোম্পানিগুলো ৪০ টাকার ঋণ নিতে পারত। এখন মূলধন অনুপাতে ঋণ সীমা করা হয়েছে ৫০:৫০। অর্থাৎ এখন থেকে ব্যাংকগুলো ইকুইটির সমপরিমাণ ঋণ নিতে পারবেন। এতে বিদেশি কোম্পানিগুলোর পুঁজিবিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে স্থানীয় বাজার থেকে অর্থায়ন আরও সহজ হবে।

তবে ব্যাংকগুলোকে এই ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রচলিত ঋণনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা ও একক ঋণগ্রহীতা সীমা মেনে চলতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X