কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

পিলখানায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন বিজিবি মহাপরিচালকের

সদর দপ্তরের বকুলতলা প্রাঙ্গণে একটি বকুলগাছের চারা রোপণ করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ছবি : কালবেলা
সদর দপ্তরের বকুলতলা প্রাঙ্গণে একটি বকুলগাছের চারা রোপণ করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ছবি : কালবেলা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ( বিজিবির ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’-এর উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরের বকুলতলা প্রাঙ্গণে একটি বকুলগাছের চারা রোপণ করে বিজিবির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন তিনি।

বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন শেষে বিজিবি মহাপরিচালক বলেন, আমরা আজ একটি মহৎ উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। ঠিক এক বছর আগে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে গড়ার। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন বাহিনী ও সর্বস্তরের জনসাধারণ দেশকে নতুনভাবে গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বক্তব্যে বিজিবি মহাপরিচালক জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।

জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’। এই প্রতিপাদ্যকে তুলে ধরে বিজিবি মহাপরিচালক সদর দপ্তরসহ সারা দেশে বিজিবির সব স্থাপনায় পরিকল্পনামাফিক সঠিক স্থানে গাছ লাগানোর পরামর্শ দেন এবং সেগুলোর সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X