কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হারানো ৯০০ স্মার্টফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর 

উদ্ধার হওয়া মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন ১২ এপিবিএন-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন ১২ এপিবিএন-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল। ছবি : কালবেলা

১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডেডিকেটেড সাইবার ও সিডিআর অ্যানালাইসিস শাখা গত ৬ মাসে প্রায় ৫৫০০ জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের ৯০০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর ১২ এপিবিএন-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন ১২ এপিবিএন-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

ডিআইজি ইকবাল বলেন, ১২ এপিবিএন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হারানো মোবাইল ফোন উদ্ধার করে থাকে। আমরা বিভিন্ন সোর্স থেকে হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ করে থাকি। বিশেষ করে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত জনসহ দেশের বিভিন্ন থানা থেকে হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ পূর্বক তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিচ্ছি।

তিনি বলেন, বর্তমানে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়া যেন এক মুহূর্তও চলা কঠিন। তথ্যপ্রযুক্তির এই যুগে একেবারে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ডিভাইসটি।

তিনি আরও বলেন, তবে এই অতিপ্রয়োজনীয় ডিভাইসটি যেকোনো সময় হারিয়ে যেতে পারে। চুরি বা ছিনতাইয়ের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অনেক সময় ভোগান্তির মুখে পড়তে হয়। যেমন- চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি কখনো কখনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে। সে ক্ষেত্রে মোবাইল ও সিমের রেজিস্ট্রি অনুযায়ী এর প্রকৃত মালিক গ্রেপ্তার বা হয়রানির শিকার হতে পারেন।

ইকবাল বলেন, এসব বিবেচনায় ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হারানো মোবাইল ফোন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। উদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য ১২ এপিবিএন একটি ডেডিকেটেড সাইবার ও সিডিআর অ্যানালাইসিস শাখার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

১২ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে সাইবার টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত হতে বিগত ৬ মাসে প্রায় ৫৫০০ জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের ৯০০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিয়েছে। ১২ এপিবিএন বিগত ৫ মাস যাবৎ এপিবিএন-এর সকল ব্যাটালিয়নের মধ্যে হারানো মোবাইল ফোন উদ্ধারে প্রথম স্থান অর্জন করেছে। বিগত মাস অর্থাৎ জুন-২০২৫ মাসে ১২ এপিবিএন ১৩৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে।

মোবাইলগুলো ফেরত পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ১২ এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X