কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভুয়া ফটোকার্ড নিয়ে বিজেআইএমের উদ্বেগ

বিজেআইএমের লোগো। ছবি : সংগৃহীত
বিজেআইএমের লোগো। ছবি : সংগৃহীত

ভুয়া ফটোকার্ড নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্ল্যাটফর্ম বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)।

সোমবার (০৭ জুলাই) সংগঠনটির ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট মিডিয়া প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের বিরুদ্ধে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সহযোগীদের ডিজিটাল হয়রানির প্রতিবেদনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজেআইএম। এই ধরনের আচরণ গণতান্ত্রিক আলোচনার নীতিগুলোকে ক্ষুণ্ন করে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

এতে বলা হয়েছে, আমরা সকল রাজনৈতিক পক্ষকে সংযম প্রদর্শন এবং স্বাধীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যমের অপরিহার্য ভূমিকাকে সম্মান করার আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে লক্ষ্যবস্তু নির্ধারিত অনলাইন হয়রানি কাম্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, একই সঙ্গে আমরা সকল মিডিয়া প্রতিষ্ঠানকে সর্বোচ্চ স্বচ্ছতা, সত্যতা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা আমাদের নৈতিক সাংবাদিকতার প্রতি সম্মিলিত প্রতিশ্রুতির উপর নির্ভর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X