কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার সুযোগ পাচ্ছে না গত তিন নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকরা

সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ বলে বৈধতা দিয়েছে, এমন বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ দিতে চায় না নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, ‘আমরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য চিঠি দিয়েছি। আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে, যাদের অতীতে নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে।’

তবে গত তিন নির্বাচন ভালো হয়েছে বলে যেসব বিদেশি পর্যবেক্ষক সার্টিফিকেট দিয়েছে, তাদের এবার মেনে নেওয়া হবে না জানান সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে। আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগের বিষয়ে তাদের জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন হবে আশা তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১০

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১১

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১২

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৪

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৬

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৭

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৮

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

২০
X