কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অতিবৃষ্টিতে ঝরনায় গিয়ে বিপদে বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্র, ৯৯৯-এ ফোন কলে উদ্ধার

উদ্ধার অভিযান। ছবি : কালবেলা
উদ্ধার অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরসরাইয়ে রূপসী ঝরনায় অতিবৃষ্টির কারণে আটকে পড়া ৮ বিশ্ববিদ্যালয় ছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও আর্মি ইউনিভার্সিটির আট ছাত্রকে উদ্ধারের জন্য ৯৯৯-এ ফোন করে অনুরোধ জানানো হয়। এর জবাবে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় নুরনবী নামে এক কলার জানান, ঢাকা কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও আর্মি ইউনিভার্সিটির তারা ৮ ছাত্র ঢাকা থেকে চট্টগ্রামের রূপসী ঝরনায় ঘুরতে গিয়েছিলেন। সীতাকুণ্ডের বড় দারোগাহাট থেকে হাঁটাপথে ট্র্যাকিং করে মীরশ্বরাই থানাধীন রূপসী ঝরনা ঘুরতে যান সকালে। ঝরনা ঘুরে-বেড়িয়ে ফেরার পথে দেখেন অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথগুলো পানিতে পূর্ণ হয়ে তীব্র স্রোতস্বিনী নদীতে পরিণত হয়েছে। তাদের মধ্যে ৪ জন সাঁতার জানেন, আর ৪ জন জানেন না। এখন তীব্র স্রোত পাড়ি দিয়ে তাদের পক্ষে ফেরা সম্ভব নয়, এমনকি যারা সাঁতার জানেন তাদের পক্ষেও নয়। তিনি তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।

তিনি আরও জানান, কল রিসিভ করে এএসআই কাজল তাৎক্ষণিকভাবে মীরশ্বরাই ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান এবং কনস্টেবল মামুন মীরশ্বরাই থানায় বিষয়টি উদ্ধার তৎপরতায় যুক্ত হওয়ার জন্য জানান। পরবর্তীতে কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিস্পাচার এএসআই হারুনুর রশীদ এবং ৯৯৯ ফায়ার ডিস্পাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।

পুলিশের এই কর্মকর্তা জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মীরশ্বরাই ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্সসহ দ্রুত রওনা দেয়। পরবর্তীতে মীরশ্বরাই থানার একটি দল উদ্ধার তৎপরতায় যুক্ত হয়। ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী উভয় দলকেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে হাঁটাপথে ঘটনাস্থলে যেতে হয়েছে। উদ্ধার-প্রচেষ্টায় তীব্র স্রোতের মধ্যে দড়ি টাঙ্গিয়ে পর্যটক ৮ ছাত্রকে নিরাপদে পার করে নিয়ে আসা হয় এবং নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X