কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৫:২৮ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে র‌্যাগিংয়ের নামে নবীন সেনাদের যৌন নির্যাতন, ৭ সিনিয়র আটক

ইসরায়েলের অ্যারো অ্যান্টি-মিসাইল মোবাইল লঞ্চার। ছবি : সংগৃহীত
ইসরায়েলের অ্যারো অ্যান্টি-মিসাইল মোবাইল লঞ্চার। ছবি : সংগৃহীত

ইসরায়েলে র‌্যাগিংয়ের নামে নবীন সৈন্যদের যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এক-দুই দিন নয়, কয়েক সপ্তাহ ধরে এ ধরনের ঘৃণ্য কাজ হয়ে আসছিল। বিষয়টি ফাঁস হলে ৭ সিনিয়র সেনাকে আটক করেছে ঊর্ধ্বতন ইউনিট। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি বিমানবাহিনীর অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম ইউনিটে কর্মরত সাতজন সৈন্যকে মঙ্গলবার রাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইউনিটের নবীন সৈন্যদের ওপর র‌্যাগিং, যৌন নির্যাতন, পায়ুকামসহ আরও ভয়ানক সব কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।

আইডিএফ জানিয়েছে, ১৩৬তম এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের মধ্যে অভিষেক অনুষ্ঠানের সময় সিনিয়র সৈন্যদের দ্বারা নবীনদের ওপর নির্যাতন চালানো হয়। গুরুতর কার্যকলাপের খবর পেয়ে মিলিটারি পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা অ্যারো ২ এবং ৩ পরিচালনা করে।

এই ঘটনাগুলো কয়েক সপ্তাহ ধরে ইউনিটের প্রায় ১০ জন নতুন সৈন্যের ওপর সংঘটিত হয়। ভুক্তভোগীদের সঙ্গে পায়ুপথে সংগমের অভিযোগও পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে, সিনিয়রদের সৈন্যদের বিরুদ্ধে নির্যাতন, সহিংসতা, হুমকি এবং যৌন অপরাধের প্রমাণ মিলেছে।

আইডিএফ বলেছে, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে নেওয়া পদক্ষেপগুলোর ওপর মন্তব্য করা সম্ভব নয়। আইডিএফ সন্দেহগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে এবং জড়িতদের বিচারের মুখোমুখি করতে কাজ করছে। আইডিএফ যেকোনো ধরনের সহিংসতাকে গুরুত্বের সাথে বিবেচনা করে এবং এই ধরনের বা অন্যান্য ধরনের র‌্যাগিংয়ের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X