কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভোটার হতে আবেদন করা প্রবাসীদের তথ্য দিলেন এনআইডি ডিজি

নির্বাচন ভবন। ছবি : সংগৃহীত
নির্বাচন ভবন। ছবি : সংগৃহীত

বিদেশের মাটিতে বসে ভোট দিতে ৯ দেশ থেকে এখন পর্যন্ত ৪৭ হাজার ৭১৩ জন ভোটার হতে আবেদন করেছেন বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

সোমবার (১৪ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‘আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের বিদেশে বসে ভোট দেওয়ার সুযোগ দেবে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।’

এনআইডি মহাপরিচালক বলেন, ‘চলতি মাসে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ শুরু হবে। এ ছাড়া আগামী ২ মাসের মধ্যে আরও পাঁচ দেশসহ এ বছর মোট ২৫ দেশে এই কার্যক্রম চালানো হবে। এই সংখ্যা প্রত্যাশার চেয়ে কম।

প্রবাসীদের ভোটার হওয়ার আহ্বান জানিয়ে এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‘দূতাবাস ও ইসি আরও দ্রুত প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে সর্বোচ্চ চেষ্টা করছে। ভবিষ্যতে প্রবাসীদের আরও কাছে এই সেবা পৌঁছে দিতে নিবন্ধন কেন্দ্র বাড়ানো হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X