কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০২:১০ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বিমান বিধ্বস্ত, ভিডিওতে যা দেখা যাচ্ছে

ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে জনতার বিশাল ভিড়ের সৃষ্টি হয়েছে। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাস্থলের পাশেই মেট্রোরেলের লাইন রয়েছে। এ সময় সেখানে অনেককে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।

জানা গেছে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেন, বিমানটি মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, শুনেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

কালবেলা/এমএইচ/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১০

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১১

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১২

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৪

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৫

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৬

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৭

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৮

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৯

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

২০
X