কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
সংসদে বিল পাস

বিসিক থেকে মিথ্যা তথ্য দিয়ে ঋণ ও প্লট বরাদ্দ নিয়ে বিক্রি বা ভাড়া দিলে শাস্তি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে মিথ্যা তথ্য দিয়ে ঋণ নিলে এবং প্লট বরাদ্দ নিয়ে তা বিক্রি বা ভাড়া দিলে শাস্তির মুখোমুখি হতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ১ বছর ও ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে অভিযুক্ত ব্যক্তির। এমন বিধান রেখে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল’ পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়। ১৯৫৭ সালের বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ করপোরেশন অ্যাক্ট রহিত করে এ আইন করা হচ্ছে।

বিলে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি করপোরেশন থেকে ঋণ বা অন্য কোনো সুবিধা পাওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেন বা জ্ঞাতসারে মিথ্যা বিবরণী ব্যবহার করেন বা করপোরেশনকে কোনো প্রকারে মিথ্যা প্রতিবেদন গ্রহণ করতে প্ররোচনা দেন, তা হলে এর শাস্তি হবে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

কোনো ব্যক্তি করপোরেশনের কাছ থেকে শিল্পপার্ক বা শিল্পনগরীতে কোনো প্লট বরাদ্দ পেয়ে যদি ওই প্লট বা তার অংশবিশেষ অবৈধভাবে হস্তান্তর বা ভাড়া দেয় বা শিল্পকারখানা ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করেন, তা শাস্তিযোগ্য অপরাধ। এর দণ্ড সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

বিলে বলা হয়েছে, করপোরেশন শিল্প ক্ষেত্রে নারী উদ্যোক্তা সৃষ্টি ও তাঁদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিলে অতিক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, শিল্পপার্ক বা শিল্পনগরী এবং হস্ত ও কারুশিল্পের সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

পারিবারিক আদালত বিল পাস :

সোমবার জাতীয় সংসদে পারিবারিক আদালত বিল ২০২৩ পাস হয়েছে। ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স, ১৯৮৫ বাতিল করে বাংলায় নতুন আইনটি করা হচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলে পারিবারিক আদালতের মামলার কোর্ট ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১০

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১১

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১২

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৩

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৪

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৫

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১৬

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১৭

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১৮

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

১৯

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

২০
X