কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিসিক ঈদ মেলার উদ্বোধন করলেন শিল্প উপদেষ্টা

উদ্বোধন শেষে মেলার স্টল ঘুরে দেখেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : সংগৃহীত
উদ্বোধন শেষে মেলার স্টল ঘুরে দেখেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ঈদ মেলার আয়োজন করেছে। রোববার (২৩ মার্চ) ঢাকায় তেজগাঁওস্থ বিসিক প্রধান কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

উদ্বোধন শেষে শিল্প উপদেষ্টা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

বিসিকের জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী চলবে বিসিকের এ ঈদ মেলা।

মেলায় বিসিকের উদ্যোক্তাদের জামদানি, চামড়াজাত পণ্য, শতরঞ্জি, শীতলপাটি, পাটজাত পণ্য, মণিপুরী শাড়ি, খাদ্যজাত, বাঁশ-বেতজাত ইত্যাদি পণ্যের ৩০টি স্টলে বাহারি ডিজাইনের নানা পণ্যের সমাহার মিলবে। বিসিকের পৃষ্ঠপোষকতায় মেলাটি ২৫ মার্চ সন্ধ্যা পর্যন্ত চালু থাকবে।

প্রসঙ্গত, চলতি বছর ২৯তম ঢাকা আন্তার্জাতিক বাণিজ্য মেলায় প্রথম পুরস্কার অর্জন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)। বাণিজ্যমেলায় হল ‘এ’-তে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্টলে আটজন উদ্যোক্তার তৈরি জামদানি, শীতলপাটি, শতরঞ্জি, পাট ও চামড়াজাত পণ্য, বাঁশ ও বেতের সামগ্রী, নকশী কাঁথা, বুটিকস, হাতের কাজের পণ্য এবং বিসিকের নিজস্ব উৎপাদিত খাঁটি মধুসহ নানা পণ্য প্রদর্শিত এবং বিক্রয় করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১০

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১১

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১২

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৩

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৪

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৫

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৭

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৮

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৯

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

২০
X