কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

দেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী এইচআরসি ফ্যামিলি অব কোম্পানিজের চেয়ারম্যান, ওয়ান ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান, যায়যায়দিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক মরহুম সাঈদ হোসেন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যায়যায়দিন পরিবারের সদস্যদের উদ্যোগে শনিবার বাদ আসর রাজধানীর কারওয়ান বাজার এইচআরসি ভবনের দশম তলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে এইচআরসি গ্রুপের প্রশাসনিক প্রধান মিজানুর রহমান, কন্ট্রোলার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স আল হাসান আল ফারুক, যায়যায়দিনের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং যায়যায়দিনের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। যায়যায়দিনের বিভিন্ন জেলা-উপজেলার বিপুলসংখ্যক সংবাদদাতা ও প্রতিনিধি দোয়া মাহফিলে অংশ নেন।

প্রসঙ্গত, সাঈদ হোসেন চৌধুরী গত ১৫ জুলাই সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন বুধবার বাদ আসর প্রথম ও বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে রাত ৮টায় রাজধানীর পরীবাগে সাদাত নূর ভবন প্রাঙ্গণে এ শিল্পপতিকে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X