বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

৪০০ কোটির দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর’

ধুরন্ধর I ছবি: সংগৃহীত
ধুরন্ধর I ছবি: সংগৃহীত

দর্শকদের হৃদয় জয় করে চলেছে বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির দ্বিতীয় শুক্রবারেই ছবিটি এমন এক রেকর্ড গড়েছে, যা এক দিনে ৫০টিরও বেশি চলচ্চিত্রের রেকর্ড ছাপিয়ে গেছে। বক্স অফিসে এক সপ্তাহের বেশি সময় পার করেও রণবীর সিং অভিনীত এই ছবি প্রতিদিনই নতুন নতুন মাইলফলক ছুঁয়ে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সাম্প্রতিক কয়েক বছরের বহু সুপারহিট সিনেমাকেও টপকে গেছে। যদিও মুক্তির প্রথম দিনে কিছু ছবির তুলনায় পিছিয়ে ছিল, তবে বর্তমানে এর বক্স অফিস আয় আরও শক্ত অবস্থানে পৌঁছেছে। দ্বিতীয় শুক্রবারে সর্বোচ্চ আয়ের ছবির তকমা নিজের দখলে নিয়েছে ‘ধুরন্ধর’।

দ্বিতীয় শুক্রবারে ছবিটি প্রায় ৩২.৫ কোটি রুপি আয় করে। এই আয়ের মাধ্যমে ‘পুষ্পা ২’ (২৭ কোটি), ‘ছাভা’ (২৩.৫ কোটি), ‘অ্যানিমেল’ (২১.৫৬ কোটি) এবং ‘গদর ২’ (২০.৫ কোটি)-এর মতো বড় ছবিগুলোকেও ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর’। সুতরাং বোঝাই যাচ্ছে, দ্বিতীয় শুক্রবারে আয়ের দিক থেকে শীর্ষে উঠে এসেছে এই ছবিটি।

এদিকে স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির নবম দিন অর্থাৎ দ্বিতীয় শনিবারে ভারতে সিনেমাটি নেট প্রায় ৫০.৯ কোটি রুপি আয় করে। সেদিন হিন্দি ভাষায় ছবিটির সামগ্রিক দর্শক উপস্থিতি ছিল ৬৬.০৯ শতাংশ, যা দর্শকদের প্রবল এক আগ্রহের ইঙ্গিত দেয়।

প্রথম সপ্তাহে ‘ধুরন্ধর’ আয় করে ২০৭.২৫ কোটি রুপি। অষ্টম দিনে যুক্ত হয় আরও ৩২.৫ কোটি। এর মাধ্যমে নবম দিনে ২৬.৫ কোটি আয় করা ‘সাইয়ারা’র মতো ছবিকেও ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর’।

শুধু ভারতেই নয়, বিদেশের বাজারেও দারুণ সাড়া ফেলেছে ছবিটি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মাত্র আট দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় প্রায় ৩৭২.৭৫ কোটি রুপি। এর মধ্যে ভারতে আয় ২৭৫ কোটি রুপির বেশি। আজকের আয় যোগ হলে বিশ্বব্যাপী মোট আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে, যা এটিকে বছরের অন্যতম বড় হিট ছবির তালিকায় নিয়ে যাবে।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ পরিচালনা করেছেন আদিত্য ধর, যিনি আগে দর্শকদের ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছিলেন। এই ছবিতে রহমান চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। রণবীর সিংয়ের পাশাপাশি সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও আর. মাধবনের মতো অভিজ্ঞ অভিনেতাদের উপস্থিতি চলচ্চিত্রটিকে আরও প্রাণবন্ত করেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১০

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১১

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১২

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৩

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৪

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৫

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৭

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৮

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৯

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

২০
X