কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২:২২ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কে কোথায় বদলি হলেন

বদলি কর্মকর্তাদের মধ্যে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা খান জাহানকে পিবিআইয়ে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানকে এপিবিএনে, র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

সহকারী পুলিশ সুপারদের মধ্যে—পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম খানকে ফরিদপুর জেলার নগরকান্দা সার্কেলে, সিএমপির সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনকে যশোর জেলার নাভারন সার্কেলে, এটিইউয়ের সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেনকে নৌ পুলিশে, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার সৈয়দ ফয়েজ আহমেদকে টিডিএসে, কেএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) আজম খানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামানকে এপিবিএনে এবং এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারমান আলীকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক, প্রকাশ্যে এলো অস্ত্রধারীর ছবি

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X