কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী বৃষ্টি। ছবি : কালবেলা গ্রাফিক্স
ভারী বৃষ্টি। ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (০১ আগস্ট) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল সন্ধ্যা ০৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারী (১৮৮ মিমি) বর্ষণ হতে পারে।

এর আগে আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, মৌসুমি লঘুচাপের কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্তের ওপরে অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে দেশের ৮টি বিভাগের বেশিরভাগ জেলার ওপরে দিনের বিভিন্ন সময়ে ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এ ছাড়া অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সিলেট, ময়মনিসংহ ও চট্টগ্রাম বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর ওপরে।

তিনি বলেন, নিম্নলিখিত জেলাগুলোর ওপর ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ : সব জেলার ওপরে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে দিনের বিভিন্ন সময়ে। বিশেষ করে বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে জামালপুর ও ময়মনসিংহ জেলা এবং দুপুর ১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার ওপরে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ : বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে দুপুর ১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

সিলেট বিভাগ : আজ প্রায় সারা দিন সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উত্তর দিকের মেঘালয় পর্বতের কাছাকাছি উপজেলাগুলোয় মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ : বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ : বেলা ১১টার পর থেকে বিকেল ৪টার মধ্যে দক্ষিণ দিকের সব জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

বরিশাল বিভাগ : বরগুনা, ভোলা, পটুয়াখালী জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে।

রংপুর বিভাগ : বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার ওপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ : জয়পুরহাট, বগুড়া জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে বেলা ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে দুপুর ১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক, প্রকাশ্যে এলো অস্ত্রধারীর ছবি

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X