কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৪:২৩ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনের বৈঠক থেকে আসতে পারে যেসব সিদ্ধান্ত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, আরপিও সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতিসহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সিইসির সভাপতিত্বে সভা করছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে শুরু হয়ে এখনো বৈঠক চলছে। ইসির নবম কমিশন সভা থেকে আরপিওর বেশ কিছু সংশোধনী আসতে যাচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

নির্বাচনে প্রার্থীর ও দলের আচরণ বিধিমালায় বিশেষভাবে যুক্ত হতে যাচ্ছে এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজন্স) প্রযুক্তির ব্যবহারের বিষয়টি। ভোটের প্রচারণায় পরিবেশবান্ধব সামগ্রী, ব্যানার-ফেস্টুনের ব্যবহারে শিথিলতাও রয়েছে এই তালিকায়। একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারে যুক্ত হতে পারে বিশেষ কিছু নির্দেশনা।

এর আগে আজ সকালে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেওয়া চিঠি পেয়েছে বলে জানায় ইসি।

ওই চিঠিতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, এ সময়ের মধ্যে কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। সংসদ নির্বাচন সামনে রেখে আজকের কমিশন সভা থেকে বেশ কিছু নির্দেশনা আসতে যাচ্ছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X