কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক ব্যবস্থাপনা সংস্কারে রোড সেফটির ১৮ প্রস্তাব

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজকরা। ছবি : সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজকরা। ছবি : সংগৃহীত

দেশের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৮টি প্রস্তাব দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি রূপরেখা দিয়েছে বেসরকারি এই প্রতিষ্ঠানটি। রূপরেখায় ২০৩১ সালের মধ্যে সব প্রস্তাব বাস্তবায়নের ধারণা দেওয়া হয়েছে।

রোববার (১০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘সড়ক পরিবহন ব্যবস্থাপনা সংস্কারে রোড সেফটি ফাউন্ডেশনের রূপরেখা : সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. জাহাঙ্গীর বলেন, সড়ক ব্যবস্থাপনা সংস্কারে রোড সেফটি ফাউন্ডেশনের তিন ধাপের রূপরেখা তৈরি করেছে সেগুলো হলো, স্বল্পমেয়াদি প্রস্তাব (২০২৫–২০২৭) : জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএর শীর্ষপদে টেকনিক্যাল বিশেষজ্ঞ নিয়োগ, প্রাতিষ্ঠানিক সংস্কার, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় সড়ক-সম্পর্কিত প্রশ্ন ও রোড টেস্ট, যানবাহনের আয়ুষ্কাল ও ডাম্পিং নীতিমালা, সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, ট্র্যাফিক ও পার্কিং ব্যবস্থাপনা উন্নয়ন, শিক্ষা-সচেতনতা কার্যক্রমে বাজেট বরাদ্দ, দুর্ঘটনা ক্ষতিগ্রস্তদের ট্রাস্ট ফান্ডে ৭০০ কোটি টাকা বরাদ্দ এবং প্রশাসনিক কর্মকর্তাদের প্রশিক্ষণ।

মধ্যমেয়াদি প্রস্তাব (২০২৫–২০২৯) : আধুনিক নিরাপত্তা প্রযুক্তি বাধ্যতামূলক, মেয়াদোত্তীর্ণ যানবাহন দ্রুত প্রত্যাহার, রুট রেশনালাইজেশন ও কোম্পানিভিত্তিক বাস সার্ভিস, স্কুল-কলেজে নিজস্ব বাস সার্ভিস বাধ্যতামূলক এবং মোটরসাইকেলের গতি ও নিরাপত্তা নিয়ন্ত্রণ।

দীর্ঘমেয়াদি প্রস্তাব (২০২৫–২০৩১) : রাজধানীতে বহুতল হাইড্রোলিক পার্কিং স্টেশন, ছোট যানবাহনের নিরাপত্তা উন্নয়ন ও নিবন্ধন এবং সড়ক-রেল-নৌপথ একত্রিত করে অভিন্ন যোগাযোগ মন্ত্রণালয় গঠন করতে হবে।

এসব প্রস্তাব সরকার গ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, বাংলাদেশে দীর্ঘ ৫৪ বছরেও টেকসই পরিবহন কৌশল বাস্তবায়ন না করার কারণে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। গড়ে ওঠেনি নিরাপদ জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা। দেশে জনসংখ্যার উচ্চ ঘনত্ব, অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল ও অপ্রতুল সড়ক অবকাঠামো, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি এবং সড়ক ব্যবহারকারীদের অসচেতনতার কারণে দেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

এ দিকে সংবাদ সম্মেলনে মধ্যমেয়াদি রূপরেখার মধ্যে বলা হয়েছে, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক আধুনিক এসি ও নন-এসি বাস চালুর প্রস্তাব দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে যানজট হ্রাস পাবে এবং বাসের গতি বাড়বে। বর্তমানে ব্যক্তিগত যান সড়কের ৭৫ শতাংশ জায়গা দখল করে মাত্র ১১ শতাংশ যাত্রী বহন করে, যেখানে বাস বহন করে ৫৩ শতাংশ যাত্রী। মাত্র সাড়ে তিন হাজার কোটি টাকায় চার হাজার নতুন বাস কিনে এ ব্যবস্থা চালু করা গেলে চাঁদাবাজি ও যাত্রী তোলার প্রতিযোগিতা বন্ধ হবে এবং নগরবাসী সাশ্রয়ী ও আরামদায়ক সেবা পাবেন।

এ ছাড়াও দেশে পাঁচ লাখের বেশি মেয়াদোত্তীর্ণ যানবাহনের ৭০ শতাংশ এখনো চলাচল করছে, যা সড়ক দুর্ঘটনার বড় কারণ। রোড সেফটি ফাউন্ডেশন দ্রুত এসব যানবাহন প্রত্যাহার ও নতুন যান কেনায় মালিকদের সহজ ঋণ সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ সাল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশে ৩৪ হাজার ৮৯৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৭ হাজার ৩৮২ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে অন্তত আরো ৫৯ হাজার ৫৯৭ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১০

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১১

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৩

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৪

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৫

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৬

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৭

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৮

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৯

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

২০
X