কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হেলিকপ্টারের জরুরি অবতরণ

হেলিকপ্টার থেকে নামছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স
হেলিকপ্টার থেকে নামছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

জরুরি অবতরণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার। যুক্তরাজ্যের চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরের যাওয়ার পথে এটি জরুরি অবরুণ করে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে। হেলিকপ্টারটিতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, হেলিকপ্টারটিতে একটি ছোট ধরনের হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। পাইলটরা অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার আগেই একটি স্থানীয় বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদে অন্য একটি হেলিকপ্টারে করে যাত্রা চালিয়ে যান।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ট্রাম্প নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ২০ মিনিট পরে গন্তব্যে পৌঁছান। হোয়াইট হাউস বিলম্বের সুনির্দিষ্ট কারণ জানায়নি।

হেলিকপ্টার উড্ডয়নের কিছু সময় পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প হালকা রসিকতা করে বলেন, আশা করি সবাই এয়ার ফোর্স ওয়ানে করে নিরাপদে বাড়ি ফিরবেন। তিনি আরও মজা করে বলেন, জানেন আমি কেন এটা বলছি? কারণ আমি এই ফ্লাইটে আছি। অন্যথায়, আমি তো পরোয়া করতাম না।

এই সফরের আগে প্রেসিডেন্ট ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে একটি নতুন প্রযুক্তি চুক্তি স্বাক্ষর হয়। উভয় নেতা জানান, এই চুক্তি দুই দেশকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্বে পৌঁছাতে সহায়তা করবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X