কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গোলাম আবু জাকারিয়ার ‘হ্যারল্ড জনস মেডেল’ অর্জন

অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া। ছবি : সংগৃহীত

জার্মান প্রবাসী বাংলাদেশি চিকিৎসা পদার্থবিদ অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া ২০২৫ সালের ‘হ্যারল্ড জনস মেডেল’ অর্জন করেছেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিক্স (আইওএমপি) তাকে এই বিরল সম্মাননায় মনোনীত করে। তার এই অর্জনে জার্মান সোসাইটি ফর মেডিকেল ফিজিক্স (ডিজিএমপি) এবং আলো ভুবন ফাউন্ডেশন আন্তরিক অভিনন্দন জানিয়েছে। কোনো বাংলাদেশি শিক্ষাবিদের ‘হ্যারল্ড জনস মেডেল’ অর্জন এ প্রথম।

আলো ভুবন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. হাসিন অনুপমা আজহারী বলেন, চিকিৎসা পদার্থবিজ্ঞানে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয়েছে। বিশেষত গবেষণা, ক্লিনিকাল উদ্ভাবন ও শিক্ষায় তার অসামান্য অবদান রয়েছে।

আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি উন্নয়ন, বাংলাদেশে একাডেমিক কাঠামো প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে অধ্যাপক ড. জাকারিয়া তার দূরদর্শী কাজের মাধ্যমে বিশ্বমান স্থাপন করেছেন। একই সঙ্গে বহু দেশে তরুণ প্রতিভা বিকাশে ভূমিকা রাখছেন। শিক্ষাদানে তার অঙ্গীকার ও চিকিৎসা পদার্থবিজ্ঞানের অগ্রগতিতে বিশেষ অবদানের জন্য তাকে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

অধ্যাপক গোলাম আবু জাকারিয়া ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশের নওগাঁয় জন্মগ্রহণ করেন। তিনি নওগাঁ কেডি হাইস্কুল থেকে এসএসসি, রাজশাহী সরকারি কলেজে থেকে এইচএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭০-১৯৭২ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং সরকারি বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য জার্মানি চলে যান।

তিনি হ্যালে-উইটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা অধ্যয়ন করেন এবং ওই বিশ্ববিদ্যালয়ের রেডিওলজিক্যাল হাসপাতালে চিকিৎসা পদার্থবিদ্যায় বিশেষায়িত ডিপ্লোমা ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৫ সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের গামারসবাখ টিচিং হাসপাতালের রেডিওথেরাপি এবং নিউক্লিয়ারমেডিসিন বিভাগে প্রিন্সিপাল মেডিকেল ফিজিসিস্ট হিসেবে কাজ শুরু করেন।

১৯৮৭ সাল থেকে, অধ্যাপক জাকারিয়া জার্মানির গামারসবাখ টিচিং হাসপাতালের মেডিকেল রেডিয়েশন ফিজিক্স বিভাগে চেয়ারম্যান এবং প্রধান মেডিকেল ফিজিসিস্ট হিসেবে কাজ করছেন। ১৯৯০ সালে, তিনি জার্মান সোসাইটি ফর মেডিকেল ফিজিক্স থেকে মেডিকেল রেডিয়েশন ফিজিক্সে একজন যোগ্য বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি পান। ড. জাকারিয়া ডিপ্লোমা, এমএসসি. এবং পিএইচডি ডিগ্রি অর্জনকারী অনেক শিক্ষার্থীর গবেষণা তত্ত্বাবধান করেন।

তিনি জার্মান সোসাইটি ফর মেডিকেল ফিজিক্স; ইউরোপীয় সোসাইটি ফর থেরাপিউটিক রেডিওলজি অ্যান্ড অনকোলজি; আমেরিকান অ্যাসোসিয়েশন অব ফিজিসিস্ট ইন মেডিসিন; অ্যাসোসিয়েশন অব মেডিকেল ফিজিসিস্টস অফ ইন্ডিয়া-এর সদস্য। অধ্যাপক জাকারিয়ার ৬৫টিরও বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি বেশ কয়েকটি জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১০

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১১

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১২

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৪

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৫

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৬

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৭

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৮

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৯

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

২০
X