রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০১:১৯ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ নির্বাচনমুখী হলে কেউ আর আটকতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ একবার নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাই আমাদের শেষ কথা। তার ঘোষিত মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কে কী বলল তা নিয়ে মাথাব্যথার কিছু নেই।

তিনি বলেন, জনগণই ক্ষমতার মূল উৎস। জনগণ একবার যদি চায় তারা নির্বাচনের দিকে যাবে, তাহলে তা আটকে রাখার কেউ নেই। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না।

এ সময় চাঁদাবাজ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না। যে যত বড় আর ক্ষমতাধরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজদের শনাক্ত করতে সবাই সহযোগিতা করুন। আমাদের কাছে তথ্য দিন। তথ্য পেলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সবজির বাজার অস্থিরতা নিয়ে উপদেষ্টা বলেন, সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে। উল্লেখ করে তিনি বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X