কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ কর্মকর্তাদের ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ আগস্টের মধ্যে এ হিসাব নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় জমা দিতে বলা হয়েছে।

একই সঙ্গে মাঠপর্যায়ের গোডাউনগুলো খালি করে নির্বাচনী সামগ্রী সংরক্ষণের জন্য প্রস্তুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইসি সচিব মো. আখতার হামিদ স্বাক্ষরিত চিঠিতে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, গোডাউনের জায়গা ফাঁকা রাখতে মালামাল স্থানান্তরের প্রয়োজন হলে তার জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে চাহিদা পাঠাতে হবে। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপকরণ ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে এই প্রস্তুতি সম্পন্ন করতে চায় ইসি।

এ ছাড়া ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষাপাঠ্যপুস্তকে বিষয়বস্তুর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য গল্প, সংলাপ, প্রবন্ধ, নাটিকা, কবিতা ও ছড়া জাতীয় লেখনী জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X