কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা খাতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

অতিথিদের সঙ্গে এবিসিএর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
অতিথিদের সঙ্গে এবিসিএর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, বাংলাদেশের শিক্ষার উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক কেবল দীর্ঘদিনেরই নয়, এটি আস্থা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ঢাকাস্থ চীনীয় দূতাবাস ও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই (এবিসিএ) আয়োজিত চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অধ্যাপক ফায়েজ বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে শিক্ষা খাতে নিরলসভাবে সমর্থন দিয়ে আসছে, যা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনের অব্যাহত সহযোগিতা ও বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও মানবসম্পদ উন্নয়নে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

তিনি দৃঢ়ভাবে বিশ্বাস প্রকাশ করেন যে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হবে, যা দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।

এবিসিএর সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি সাওপিং। অনুষ্ঠানে এই বছর সফলভাবে ইংলিশ চ্যানেল পার হওয়া নাজমুল হক হিমেলকে সংবর্ধনা জানানো হয়। তাকে একটি ক্রেস্ট ও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবিসিএরসহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. রাকিবুল হক, যুগ্ম সম্পাদক ও লাইফ লং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাউছার স্বপন, যুগ্ম সম্পাদক ও উহান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মারুফ হাসান, সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলের চাইনিজ বিভাগের শিক্ষক জান্নাতুন নাহার এবং চীনা দূতাবাসের কালচারাল এটাশে মি. নিলম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X