কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিচারকের সামনে সাংবাদিক মারধরে ইসলামী আন্দোলন ও ডিআরইউর নিন্দা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের সামনে এজলাসে ‘সময় টিভি’র সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের ওপর কয়েকজন আইনজীবীর প্রকাশ্য হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

বিবৃতিতে ফজলুল করীম মারুফ বলেন, কয়েকজন আইনজীবীর প্রকাশ্য হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত বলে মনে করে ইসলামী আন্দোলন। আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ স্থানে দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর এ ধরনের হামলা আদালতের ভাবমূর্তি ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এটি পুরো সাংবাদিক সমাজকে ভীত-সন্ত্রস্ত করার এক পরিকল্পিত অপচেষ্টা বলে আমরা মনে করছি।

বিবৃতিতে একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের প্রধান এবং দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

তিনি আরও বলেন, আমরা আদালত-প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানাতে চাই সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা করা এবং আদালতে অবাধ সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করা জরুরি সাংবিধানিক দায়িত্ব। আদালতে সংবাদকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকার নিশ্চিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এদিকে এ ঘটনায় আরেকটি বিবৃতিতে নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এদিন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।

ডিআরইউ নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হমলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। এর আগেও আদালত পাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সেই হামলাগুলোর বিচার হলে আবারও এমন ঘটনা ঘটতো না। হামলা রোধ ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও আন্তরিক হওয়া প্রয়োজন। একইসঙ্গে ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছে ডিআরইউ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X