কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

১৩ ট্র্যাভেল এজেন্সির নিবন্ধন বাতিল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা

সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বাড়ানোর সঙ্গে সম্পৃক্ত ১৩টি ট্র্যাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে সরকার। নিবন্ধন বাতিল হওয়া ট্র্যাভেল এজেন্সিগুলো থেকে এয়ার টিকিট ক্রয়-বিক্রয়সহ ব্যবসায়িক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

নিবন্ধন সনদ বাতিল হওয়া ট্র্যাভেল এজেন্সির মধ্যে রয়েছে কাজী এয়ার ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড, সিটিকম ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্সি (প্রা.) লিমিটেড, আরবিসি ইন্টারন্যাশনাল, মেঘা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস, মাদার লাভ এয়ার সার্ভিস, জে এস ট্র্যাভেল এন্ড ট্যুরস, হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, ফোর ট্রিপ লিমিটেড, কিং এয়ার এভিয়েশন, বিপ্লব ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্ট, সাদিয়া ট্র্যাভেলস, আত-তাইয়ারা ট্র্যাভেলস ইন্টারন্যাশনাল ও এন এম এস এস ইন্টারন্যাশনাল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও নিবন্ধন কর্তৃপক্ষ এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে ওই ট্র্যাভেল এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল করা হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ট্র্যাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৯ এর বিধান, বাংলাদেশ ট্র্যাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ১০ ও ১৫ লঙ্ঘন এবং নিবন্ধন সনদের গুরুত্বপূর্ণ শর্তাবলি লঙ্ঘন করায় জনস্বার্থে ভোক্তা অধিকার সুরক্ষা ও আকাশ পরিবহন খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে আইন ও বিধি-বহির্ভূত কার্যক্রমে সম্পৃক্ততার জন্য ওই ১৩টি ট্র্যাভেল এজেন্সির নিবন্ধন সনদ বাতিল করা হলো।

বিমান ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে গঠিত কমিটির প্রতিবেদনে ১৩ টি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে গ্রুপ বুকিংয়ের নামে অনির্দিষ্টকালের জন্য চাহিদাসম্পন্ন রুটের এয়ার টিকিট ব্লক করে রাখা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপসহ সাব-এজেন্টের মাধ্যমে উচ্চ মূল্যে টিকিট বিক্রির তথ্য-প্রমাণ পাওয়া যায়। এসব ট্র্যাভেল এজেন্সি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্বাভাবিক দামে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে টিকিটের মজুতদারি, কালোবাজারি ও প্রতারণামূলক কার্যক্রমে সম্পৃক্ত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১০

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৩

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৬

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৭

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৮

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

২০
X