কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

সাগরে লঘুচাপ, টানা বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বৃষ্টির দিন। ছবি : সংগৃহীত
বৃষ্টির দিন। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে চলেছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আগামী কয়েক দিন সক্রিয় থাকবে, যার প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টি হতে পারে। আর ঢাকায় দিনভর গুমোট আবহাওয়া বিরাজ করবে, আকাশ থাকবে মেঘলা এবং থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

ওমর ফারুক বলেন, ‘পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আরও পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে সারা দেশেই গত দুই দিন ধরে বৃষ্টি বেড়েছে, যা সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকায় দিনভর গুমোট পরিবেশ থাকতে পারে। আকাশ থাকবে মেঘলা। এ ছাড়া থেমে থেমে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।’

লঘুচাপ বিষয়ে এ আবহাওয়াবিদ বলেন, ‘লঘুচাপ তৈরি হলে আশপাশের এলাকা থেকে বাতাস ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। এতে বাতাসের আর্দ্রতা ও জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত বাড়ায়। সাধারণত বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এ ধরনের লঘুচাপ বেশি সৃষ্টি হয় এবং এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে টানা বৃষ্টি হতে পারে।’

এদিকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১০

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১১

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১২

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৩

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৪

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৬

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৭

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৯

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

২০
X