কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

ক্রীড়া পরিদপ্তরে অভিযান চালাচ্ছে দুদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোগো। ছবি: কালবেলা গ্রাফিক্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোগো। ছবি: কালবেলা গ্রাফিক্স

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শুরু হয়েছে এই অভিযান।

দুই সদস্যের আভিযানিক দলে রয়েছেন দুদকের সদর দপ্তরের সহকারী পরিচালক মো. রুবেল হাসান ও উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর দৈনিক কালবেলা ‘বরাদ্দের ১০০ ভাগই লুট, বার্ষিক ক্রীড়া কর্মসূচি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদে বলা হয়, বাংলাদেশে ক্রীড়ার প্রসার, উন্নয়ন ও মানোন্নয়নের উদ্দেশ্যে প্রতি বছর দেশের ৬৪ জেলায় বাস্তবায়ন হয় বার্ষিক ক্রীড়া কর্মসূচি প্রকল্প। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তর এ প্রকল্পের দায়িত্বে।

পরিকল্পনায় বলা হয়, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বেছে নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক দল তৈরি করা হবে। কিন্তু বাস্তবে এ প্রকল্প শুধু কাগজেই থেকে গেছে। মাঠে কার্যক্রম নেই, বরাদ্দের টাকা ভাগবাটোয়ারা হয়েছে কর্মকর্তাদের মধ্যে।

অভিযোগ আছে, ১০০ ভাগ টাকাই আত্মসাৎ হচ্ছে বছরের পর বছর। কালবেলার অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ তথ্য। বরাদ্দের টাকার হিসাব আগে থেকেই শেষ দেখানো হয়। একই বিল-ভাউচার দিয়ে একাধিকবার টাকা তোলা হয়। নামপরিচয়হীন প্রশিক্ষকদের নামে সম্মানীর বিল করা হয়। পুরোনো মাস্টাররোল ব্যবহার করে বছর বছর নতুন বরাদ্দ তোলা হয়। অথচ ক্রীড়া পরিদপ্তরে প্রচুর জনবল থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে কোনো সাফল্য নেই।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X