কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সেনাপ্রধানের প্রতি সোহেল রানার আহ্বান

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও মাসুদ পারভেজ সোহেল রানা। ছবি : কোলাজ
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও মাসুদ পারভেজ সোহেল রানা। ছবি : কোলাজ

মুক্তিযোদ্ধাদের নিয়ে সম্মানসূচক বক্তব্য দেওয়ায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি ধন্যবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রদান করা কার্ডকে ভিআইপি হিসেবে ঘোষণা করার আহ্বান জানান তিনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিটে নিজের ফেসবুকে এক পোস্টে এ ধন্যবাদ জানান তিনি।

সোহেল রানা লিখেছেন, ‘জেনারেল ওয়াকার জামান স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মুক্তিযোদ্ধা এবং একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি যে সম্মানসূচক কথাগুলো বলেছেন, সে কারণে জন্য আমরা যারা মুক্তিযোদ্ধা জীবিত আছি তারা সকলেই অত্যন্ত আনন্দিত।’

তিনি লিখেছেন, ‘মূল্যহীন মুক্তিযোদ্ধা কার্ড এটাকে এবার আপনি একটা স্ট্যাটাস দিয়ে যান, এই কার্ডগুলোকে ভিআইপি কার্ড বলে ডিক্লেয়ার করার ব্যবস্থা করুন এবং সঙ্গে সঙ্গে এটাও ঘোষণা করুন, এই কার্ডের সুবিধা কার্ড হোল্ডার ব্যতীত আর কেউ ইনহেরিট করতে পারবে না। আমার বিশ্বাস ২০-২৫ বছরের মধ্যে এই কার্ড আর কেউ চাইবে না। কারণ জীবিত কোনো মুক্তিযোদ্ধ তখন আর বেঁচে থাকবে না।’ পোস্টের শেষে সেনাপ্রধানকে ধন্যবাদ জানান সোহেল রানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X